বাঘা রাজশাহী প্রতিনিধিঃ" বন্ধুদের আহব্বানে - এসো মিলি প্রাণের টানে ” রাজশাহীর বাঘা উপজেলা চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের দেশ-বিদেশ অবস্থানরত এস.এস.সি ২০০৩ ব্যাচে’র শিক্ষার্থীদের মিলন মেলা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০শে জুলাই মঙ্গলবার দিনব্যাপি বন্ধুদেরকে নিয়ে এ আয়োজন করা হয় চন্ডিপুর সবকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রাঙ্গণে।এতে বন্ধুদের মিলন মেলায় খাওয়া দাওয়া সহ নানা রকম আনন্দ উৎসব অনুষ্ঠিত হয় ও বন্ধুদের পরিচিতি বরণ শেষে কেক কাটা হয়।
আয়োজক বন্ধুদেরকে মিলনমেলা সম্পর্কে জানতে চাইলে একান্ত সাক্ষাতকারে তারা বলেন, আমরা যারা এস.এস.সি ২০০৩ সালে পরিক্ষা দিয়েছি বা ঐ সময় যারা এক সাথে লেখাপড়া করেছি তাদের সকলকে একটি প্লাটফর্মে এনে বন্ধুদের সাথে আলাপ-আলোচনা করে দেশের, দেশের অনুন্নত জনগোষ্ঠীর জন্য কিছু করতে চাই, পাশাপাশি আমরা আমাদের পরবর্তী প্রজন্মদের জন্য মৌলিক চাহিদা পূরণে, আমাদের সকলের সস্তানদের ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের বন্ধুদের অবস্থান থেকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত একটি সেতু বন্ধন তৈরী করার জন্য বন্ধুদের মিলন মেলার আয়োজন করছি।
উক্ত অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন আব্দুল্লাহ আল মামুন এবং পবিত্র ক্বোরান তেলাওত করেন মো রাকিব মিয়া।আরো অনুষ্ঠানটি মনোমুগ্ধ করতে উপস্থিত ছিলেন মামুন.রিপন খান,রিপন মিয়া,মাইনুল ইসলাম, রাকিবুল ইসলাম, হাফিজুর মোল্লা, টুটুল মিয়া,সুরুজ আলী,,রিন্টু হোসেন,শাহিন আহাম্মেদ,
জহুরুল ইসলাম,মালেক আহাম্মেদ,রবিন ইসলাম বাবু,আমিরুল ইসলাম,মোস্তফা আলম,আশরাফুল ইসলাম আরো অনেকে।
