বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের ৩৪ জনের এসএসসি পরিক্ষার্থী পেল প্রবেশপত্র। রবিবার (১৯ এপ্রিল) সকালে অধ্যক্ষের হাত থেকে প্রবেশপত্র গ্রহন করেন পরিক্ষার্থীরা।
আগামী ২১ এপ্রিল থেকে দেশব্যাপী একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এমন সময় শিক্ষার্থী ও অভিভাবকরা জানতে পারেন কেশবপুর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ফরম পূরণ করেননি ৩৪ জনের। এতে হতাশায় ভেঙ্গে পড়েন পরিক্ষার্থী ও অভিভাবকরা। এ বিষয়ে ১৫ এপ্রিল জাতীয়,স্থানীয় ও অনলাইন পত্রিকায় নিউজ প্রকাশিত হলে কর্তৃপক্ষ দৌড়ঝাঁপ শুরু করেন।অবশেষে রবিবার (১৯ এপ্রিল) সকালে অধ্যক্ষ কামরুজ্জামান উপস্থিত থেকে পরিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করেন।
এ বিষয়ে অধ্যক্ষ কামরুজ্জামান বলেন,কেশবপুর স্কুল এন্ড কলেজের এডমিডে ঝামেলা ছিল। তাই আগে দিতে পারি নাই। কলেজ পরিদর্শক,বোর্ড চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টায় আজ (১৯ এপ্রিল) সকালে এডমিট পাওয়ার সাথে সাথে পরিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছি।
