দিনাজপুর প্রতিনিধি :ক্রীড়াকে হা বলুন মাদককে না বলুন , এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মোগরপাড়া তরুন ক্লাব এন্ড পাঠাগারের
উদ্যোগে প্রিমিয়ারলীগ ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ইং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৫ শে জুলাই বিকেল ৪ ঘটিকায় মোগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সর্বমোট তিনটি দল অংশ গ্রহণ করে । চ্যাম্পিয়ন লাল দল রানার্সআপ সাদা দল। লাল দল সাদা দলকে পরাজিত করে লাল দল চ্যাম্পিয়ন হয়। উক্ত খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হাজ্জাজ মিন সাগর।
চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হোসাইন শিমুল বলেন, যেই সময় হাজারও যুবক মাদকের ফাদে পড়ে নিজের ভবিষ্যৎ কে নষ্ট করে দিচ্ছে ঠিক সেই সময় মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে আমাদের এই পদক্ষেপ।
তরুণ ক্লাব এন্ড পাঠাগারের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, প্রতি ঈদের ন্যায় এবারও আমরা আমাদের ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করেছি। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করার জন্য আমাদের এই ধারা অব্যাহত থাকবে।
উক্ত খেলায় বাংলাদেশ ট্রিবিউন পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল কাদের সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।
