বনি ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহে অনলাইন "ঝিনেদা টিভি'র চেয়ারম্যান সাংবাদিক রিজভী ইয়ামিনকে হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নয়ন নামে এক হামলাকারীর প্রধানকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত নয়ন সদর উপজেলার হরিশংকরপুর গ্রামের শহিদুল ম্যানেজারের ছেলে। জানা যায়, এলাকার উদয়পুর ইটভাটা এলাকার একটি ড্রাগন বাগান থেকে তাকে গ্রেফতার করে ডিবি। শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যা সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের দিকে ইয়ামিনের সহযোগী শিমুল মুঠোফোনে এ তথ্য জানিয়ে নিশ্চিত করেছেন। তবে নয়ন গ্রেপ্তারের পর এই আমিনের পক্ষের লোকজন থানাতে অবস্থান করছে বলে জানিয়েছে শিমুল। বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ৯ টার দিকে ফেসবুক ভিত্তিক অনলাইন টিভি "ঝিনেদা টিভি'র চেয়ারম্যান ইয়ামিনের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করে নয়নসহ কিছু লোকজন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ছবি ফেসবুকে ভাইরাল হলে বিচারের দাবি ওঠে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম জয় জানান, জীবননগর থেকে কয়েক তরুণ-তরুণী একটি পিকআপ ভ্যানে করে উচ্ছৃংখল ভাবে রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের সাথে রিজভী বাকবিতণ্ডায় জড়িয়ে যায় প্রায় ১০ মিনিট বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে মারধর করে। এ ঘটনায় শহরজুড়ে নিন্দার ঝড় বইছে। কোন ক্রাইম-নিউজ না করলেও কেন রিজভীর উপর হামলা এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রিজভী অনলাইন "জে টিভি" ও বজ্র শক্তি নামে একটি পত্রিকায় কাজ করতে বলে জানা গেছে। তবে প্রায় বছর দুয়েক ফেসবুকে "ঝিনেদা টিভি" নামে একটি পাতা পরিচালনা করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
