নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধুর সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদায়ী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের চট্টগ্রাম শাখার উদ্যোগে ১১-আগস্ট বুধবার হযরত আমানত শাহ ( রহ:) এর মাজারে ১০০ শত এতিম, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করার পর হযরত আমানত শাহ ( রহ:) এর মাজার জিয়ারতের সাথে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব,সহ শেখ কামালের জন্মদিন পালানকালে মহান সৃষ্টিকর্তার নিকট বঙ্গমাতার আত্মার শান্তি কামনায় বিনম্র শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ কামাল এর জন্ম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হযরত শাহ আমানত শাহ (রহ:) এর মাজারের ১০০ জন এতিম মিসকিনদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন সভাপতি ও মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড, হাছান মাহমুদ মাতা অধ্যাপক এ্যাডভোকেট কামরুন নাহার বেগম। ১৯৭৫ এ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন তিনি।বাঙালি জাতির অহংকার ও গর্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
