জয়ধ্বনি ডেক্সঃ
"এই ঈদে এক টুকরো গোস্ত পাইনি বাজান। তোমরা দিছো আজ সবাই মিলে মন ভরে খাবো।" কোরবানির মাংস পেয়ে এভাবেই আবেগ আপ্লুত হয়ে আশির্ধ কলিম মিঞা বলছিলেন এমন কথা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে হতদরিদ্র, দুুস্থ ও কর্মহীন পরিবারে জন্য কোরবানি ও গোস্ত বিতরণের মধ্য দিয়ে সেভিয়র ফাউন্ডেশন ভিন্ন রকম ঈদ উদযাপন করেছে।
অদ্য ঈদের ২য় দিন বৃহস্পতিবার (২২ জুলাই) রাজশাহীর বাঘা উপজেলাধীন বাঘা পৌর এলাকার বাজু বাঘা, বাসস্ট্যান্ড, ছাতারী, কদমতলা, ৭নং ও ৫নং ওয়ার্ডের কয়েকটি গ্রাম, পাকুড়িয়া ইউনিয়নের পাকুড়িয়া, কলিগ্রাম, মনিগ্রাম ইউনিয়নের দক্ষিণপাড়া, বাউসা ইউনিয়নের বাউসা, টলটলিপাড়া, খাগড়াবাড়িয়া এবং আড়ানি ইউনিয়নের হরিপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যবিধি মেনে এই গোস্ত বিতরণ হয়।
সেভিয়র ফাউন্ডেশন বাঘা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কোরবানির গোস্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সরকার শাহীন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান উপ-কমিটির আহবায়ক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহবায়ক মশিউর রহমান রাকিব, সমন্বয়ক তুহিন উদ্দিন, যুগ্ম সমন্বয়ক মিনহাজ, চঞ্চল, শিমুল, শিশ, সেতু, অনিক, মিজান, সাদ্দাম, রাফি, রাসেল প্রমুখ ।
উল্লেখ্য, করোনাকালীন সময়ে করোনা আক্রান্ত কর্মহীনদের খাদ্য সহায়তাসহ বিভিন্ন সময় মানবতার সেবায় কাজ করে চলেছে সংগঠনটি।
