জুয়েল রানা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রবিউল ইসলাম রবি নামে এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে থানার পাটধারী গ্রামে গত (২২জুলাই) বৃহস্পতিবার সকাল ১০.৪৬ টায় মামলায় সাক্ষী হতে না চাওয়ার জের ধরে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে বরিউল ইসলাম রবি জীবনের নিরাপত্তা চেয়ে সলঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ব্যাবসায়ী রবিউল ইসলাম বলেন, মুরাদ অনেক দিন যাবৎ আমাকে একটা মামলার সাক্ষী হওয়ার জন্য মোবাইলে ভয় ভীতি দেখায়। আমি সাক্ষী হতে অস্বিকার করলে সে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং আমাকে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে এমন হুমকী দেয়। আমাকে না পেলে আমার আত্মীয় স্বজনকে মারবে এমন কথা বলে। এসব কথা আমার মোবাইলে রেকর্ড করা আছে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, হুমকি দাতাদের অব্যাহত হুমকির মুখে ওই ব্যবসায়ী এখন পালিয়ে বেড়াচ্ছেন। নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যবসায়ীর পরিবার। তিনি সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী গ্রামের মওলানা আবু ছাইদের ছেলে। এদিকে দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া পশ্চিম পাড়া গ্রামের আব্দুল হামিদ এর ছেলে মুরাদ হোসেনে তার একটি মিথ্যা মামলায় রবিউল ইসলাম কে সাক্ষী হওয়ার জন্য প্রায় সময়ই ফোনে ভয়ভীতি দেখিয়ে আসছিলো। একসময় রবিউল মামলায় সাক্ষী হতে অসম্মতি জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রান নাশের হুমকী প্রদান করে।
এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, হুমকির কথা উল্লেখ করে ওই ব্যবসায়ী অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।