বাঘা (রাজশাহী)প্রতিনিধি:রাজশাহীর বাঘায় "বাঘা ব্লাড ব্যাংক" এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়েছে।শনিবার (১৪ আগস্ট) বিকেলে ৫শত বছরের পূরনো ঐতিহাসিক বাঘা শাহী মসজিদের দীঘার পশ্চিম পাড়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজের এডমিন মাসুদ-এ-হাসানসহ ,মডারেটর মুস্তাফিজ,জয়,আতিক,রায়হান ফুল সমাহার,স্বাধীন সরকার শাহীন,রায়হান সরকার সিয়াম,।আহাম্মেদ রাকিবসহ প্রমৃখ। অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনায় সবাই একমত যে রক্ত দেওয়া একটি মহৎ কর্ম। মানুষকে রক্ত দিয়ে সাহায্য করার মধ্যে যে আনন্দ তা অন্য কোনো সাহায্যের আনন্দ থেকেও বেশী।আমরা নিজেরাও অনেকবার রক্ত দিয়েছি আসুন মানবতা কল্যাণে এগিয়ে আসি ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়।
Tags
ফিচার
