মোঃ বনি,, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন
উপলক্ষে প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা সহ প্রামাণ্যচিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা মিলনায়তনে
'বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি
' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হুসাইন,
হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মেজবাহুন জান্নাতের সভাপতিত্বে সভায় উপজেলার মৎস্যচাষী ও মৎস্যজিবী সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টম্বর পর্যন্ত ৭দিন ব্যাপি মৎস্য সপ্তাহ স্বাস্থ্যবিধি মেনে পালন করা হবে বলে জানানো হয়।
