হাবিল উদ্দিনঃ রাজশাহীর বাঘায় মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন অত্র কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
সোমবার (২০ সেপ্টেম্বর) স্াল ১১টার দিকে পররাষ্ট্র প্রতিমন্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি'র দিক নির্দেশনায় বাঘা পৌরসভার অর্থায়ানে প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুর সার্বিক তত্বাবধানে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অভ্যান্তরীণ উন্নয়নে রাস্তার পার্কিং,৩৮০ ফুট টালি পাকা রাস্তা,কলেজের মুল ফটকে টাইলস,হুইল গেটসহ চলমান উন্নয়নমুলক কাজের শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,অত্র কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা,অধ্যক্ষ নসিম উদ্দীন,উপাধ্যক্ষ ওয়াহেদ সাদিক কবির,বাঘা পৌর প্যানেল মেয়র মোঃ শাহিনুর রহমান পিন্টু, কাউন্সিলর,প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে। ব্যক্তিগণ। পরে প্যানেল মেয়র মোঃ শাহিনুর রহমান পিন্টু ছাত্রীদের জন্য করোনাকালীন কিছু মাক্স ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দান করেন।
Tags
শিক্ষা
