রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আড়পাড়া এলাকায় আসন্ন ইউপি নির্বাচনে ওয়ার্ড সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন মনতাজুর রহমান। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন।
আড়পাড়া এলাকার শতশত নারী-পুরুষ মটর সাইকেল ও অটোভ্যান যোগে র্যালি করে জমায়েত হয় বাঘা শাহী মসজিদ প্রাঙ্গনে। সেখানে দোয়া শেষে উপজেলা নির্বাচন কমিশন অফিসে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়ন পত্র জমা দেন মনতাজুর রহমান।
জানা যায়, আসন্ন এ নির্বাচনে ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী হিসাবে ইমাজ উদ্দিন, মনতাজুর রহমান, জুয়েল হোসেন,রিপন আলী, আবু হানিফ, ও মাহফুজুর রহমান সহ মোট ০৬ জন প্রতিদ্বন্দিতা করবেন।
উপজেলা নির্বাচন অফিসার মহিবুল আলম জানান,এবারের ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীরা উৎসবমূখর পরিবেশে মনোনয়ন জমা দিচ্ছেন। বৃহস্পতিবার ২৫ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। বাছাই ২৯ নভেম্বর, আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ০৩-০৫ ডিসেম্বর।