বাঘা( রাজশাহী )প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের ( রাসিক) মেয়র ও জাতীয় নেতা শহীদ কামরুজ্জামানের উত্তররসরি ( ছেলে ) এ এইচ এম খাইরুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলির সদস্য হওয়ায় তাঁকে দেয়া অভিনন্দন ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা । সোমবার (২২ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার (২২ নভেম্বর) বিকেলে বাঘা উচ্চ বিদ্যালয় গেট সহ পৌরসভার গুরুত্তপুর্ন বাজার ও মোড় গুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্বলিত রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন কে দেয়া সাবেক মেয়র আক্কাছ আলীর অভিনন্দন ব্যানার টানানো হয় । পরে কে বা কারা রাতের আঁধারে বাঘা উচ্চ বিদ্যালয়ের সামনে টানানো অভিনন্দন ব্যানারটি ছিঁড়ে ফেলে এবং কয়েকটি স্থানের ব্যানার সরিয়ে ফেলে। পরদিন মঙ্গলবার বিষয়টি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মুক্তাসহ আরও অনেকেই ছেঁড়া ব্যানার দেখতে পায়। পরে এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দার ঝড় উঠে । নেটিজেনরা এটাকে জঘন্যতম ও ষড়যন্ত্রমুলক কাজ উল্লেখ করে অপরাধিদের ধরে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি তোলেন।
Mukta pq নামক আইডি থেকে পোষ্ট করা হয়, "এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা । এটা রাজনীতির অংশ না, অপঃরাজনীতির অংশ । চাইলেই কেউ খায়রুজ্জামান লিটনের মত হতে পারবে না আবার চাইলেও কেউ আক্কাছ আলীর মত হতে পারবে না। উপরে ওঠার সবচেয়ে বড় পন্থা হলো, সৎ ও নির্ভীক হওয়া। বাঘা উচ্চ বিদ্যালয়ের সামনে বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সিটি মেয়র খায়রুজ্জামান লিটন ভাই ও সাবেক মেয়র আক্কাছ চাচার ছবি সম্বলিত ব্যানারটি গতকাল টাংগানো ছিল আজ ভেঙ্গে ফেলেছে কে বা কাহারা।"
Md Emon Mahamud মন্তবে লিখেন, "ব্যানার ফিস্টন ছিড়ে জনপ্রিয় ব্যক্তির জনপ্রিয়তা কমানো যায় না।"
ব্যানার ছেড়ার বিষয়ে সাবেক ছাত্রনেতা জাহাঙ্হীর আলম শ্যাম্পু বলেন, ব্যানার ছেঁড়া একটি ছোটলোকি কাজ। ব্যানার ছেঁড়ার মাধ্যমে এলাকায় সংঘাতময় পরিস্থিতি তৈরী হয় ।
আরেক ছাত্রনেতা বলেন, সাবেক মেয়র আক্কাছ আলী এই জনপদের সবচেয়ে জনপ্রিয় নেতা । তাঁর জনপ্রিয়তায় ঈর্শ্বাম্বিত হয়ে কোন পথভ্রষ্ট নিচু মনের ব্যাক্তি এ কাজ করে থাকতে পারে । তবে যেই করুক, এটা চরম ধৃষ্ঠতা । কারন ব্যানারে শুধু আক্কাছের ছবি নেই, সেখানে রাসিক মেয়র লিটনসহ প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি রয়েছে ।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি ) সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে একটি মৌখিক অভিযোগ পেয়েছি । দুস্কৃতদের শনাক্তের জন্য তদন্ত চলছে ।
Tags
রাজনীতি