নাহিদ ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধিঃ
৫নং আসন দূর্গাপুর থানাধীন ৬নং মাড়িয়া ইউনিয়নের ৪র্থ ধাপের ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে আজ বিকাল ৪টায় এক বিশাল পথসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে নামেন জনমানুষের নেতা আব্দুল লতিফ মৃধা।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও দেশপ্রেম এছাড়া আওমীলীগ দলের জন্য বারবার ত্যাগ অন্য এক উচ্চতায় স্থাপন করে চলেছেন আব্দুল লতিফ মৃধা। তিনি ৬নং মাড়িয়া ইউনিয়নের সকল ওর্য়াড এই সভাযাত্রার মধ্য দিয়ে পরিদর্শন করেন এবং সকল মানুষের খুঁজ খবর নেন।
এসময় সর্বস্তরের মানুষ এই সভাযাত্রায় অংশ গ্রহন করেন আবার অনেকেই প্রিয় এই নেতার মুখ একবার দেখার জন্য রাস্তার পাশে ভিড় জমান। সকলের দোয়া প্রার্থী গনমানুষের প্রাণ প্রিয় এই নেতা বাজারে সালাম বিনিময় করতে নামলে সকলে তার মাথায় হাত রেখে দোয়া করেন। সাধারন মানুষ দলের জন্য পরিশ্রমী নেতার কাছে তাদের সকল দুঃখ দুর্দশার কথা তুলে ধরলে সবকিছু শুনে তিনি তাদের মাঝে কথা দেন বিগত সময়ে তাদের বিপদে তিনি যে ভাবে এগিয়ে এসেছে সামনের দিন গুলোতেও থাকার প্রতিশ্রতি দেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল লতিফ
রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর আদর্শের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি অন্যায়ের কাছে কখনও মাথা নত করেনি। অনেক ত্যাগ তিতিক্ষা শিকার করে নৌকার পক্ষে আজীবন শ্রম দিয়ে গেছেন।১৯৮৮ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়ায় ১০টি মামলা শিকার এবং কারাবরণ করেন।
১৯৯৩ হাজার ১৯৯৮ সালের বিএনপি কর্তৃক অনেক মিথ্যা মামলার শিকার হন পরে মামলার ফলশ্রুতিতে কারাবরণ সহ প্রতিনিয়ত অত্যাচারের শিকার হয়েছেন আওয়ামী লীগের ত্যাগী নেতা আব্দুল লতিফ।
ছাত্র জীবণ থেকেই আওয়ামী লীগের আদর্শ লালন করেন। বাল্যকালে অনেকদিন যাবৎ দুর্গাপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূন্য রাজনীতির সাথে একই ক্যাটাগরী রাজনৈতিকের আর্দশ্য বুকে ধারণ করেন।
আব্দুল লতিফ দুর্গাপুর উপজেলার ৬নং মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন।
পরক্ষণে মাড়িয়া ইউনিয়ন বাসীর দোয়া ও আর্শীরবাদ নিয়ে আসন্য ইউপি নির্বাচনের প্রচরনা শুরু করছেন। উপজেলার ৬নং মাড়িয়া ইউনিয়নের বিভিন্ন হাট বাজার,গ্রাম-পাড়া মহল্লায় সহ বিভিন্ন স্থানে গণ সংযোগ করছেন এবং নানা শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কুশলও শুভেচ্ছা বিনিময় করছেন।এলাকাবাসী জানান— আব্দুল লতিফ দলীয় সমর্থন দেয়া হলে নেতাকমীদের পাশাপাশি বিভিন্ন-শ্রেণীর লোকজন সমর্থন করবেন এবং বিপুল ভোটে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মনোনয়ন প্রত্যাশী আব্দুল লতিফ সাংবাদিকদের জানান, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন দল থেকে আমাকে মনোনয়ন দিলে তৃণমূল নেতাকর্মীদের আশা-আকাঙ্খা পূরণ এবং ভরসার জায়গা তৈরি হবে।এতে করে ৬ নং মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগকে সংগঠিত করার পাশাপাশি বিপুল ভোটে জয়লাভ করার আশা ব্যক্ত করেছেন এই ত্যাগী নেতা।