আশরাফুল ইসলাম গাইবান্ধাঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর জয় নিশ্চিত করতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা, পৌরসভা , ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ কে নিয়ে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ ডিসেম্বর সোমবার দিনব্যাপী উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলের পরিচালনায় এ বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা ৩ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। এতে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান,সাবেক সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম
মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা,সহ সভাপতি সাইফুল্যার রহমান চৌধুরী তোতা,যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু,সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু,উপজেলা যুবলীগের সভাপতি রাসেল মাহমুদ তাপস,সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু,জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সাবু,উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাব্বতজান চৌধুরী,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম,তাতীলীগের সাবেক সভাপতি আকতারুজ্জামান টিটু,সাবেক সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজীব,মৎস্যজীবীলীগের সভাপতি মনিরুজ্জামান রাসেল,যুব মহিলালীগ সভাপতি কল্পনা আক্তার,উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান মিল্লাত, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সুমন,উপজেলা জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু,পৌর তাতীলীগের সাধারণ সম্পাদক পলাশ,সহ উপজেলা আওয়ামীলীগ, পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ নিজ নিজ এলাকার চিত্র তুলে ধরেন। সভায় বক্তারা বলেন, সকল ভেদাভেদ ভুলে আজ ঐক্যবদ্ধ উপজেলা সর্বস্তরের আওয়ামীলীগের নেতাকর্মীরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর জয় নিশ্চিত ও ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দলীয়ভাবে কর্মপরিকল্পনা গ্রহন করেন।
