বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ব্যবসায়ীকে ক্লাব ঘরে আটকে রেখে নগদ টাকা,স্বণের অলংকার ও তার স্ত্রীকে লাঞ্চিত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে নারায়ণপুর ইউনাইটেড ক্লাবে এঘটনা ঘটে। পুলিশ ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে ব্যবসায়ী ও তার স্ত্রীকে উদ্ধার করেন। এ ঘটনায় ব্যবসায়ী ওয়াসিম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪/৫ জনসহ বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,ঘটনার দিন রাত সাড়ে আটটার দিকে বাঘা উপজেলার নারায়ণপুর বাজারে শাহজাহান আলীর চাউলের দোকান হইতে টাকা আদায় করে ওয়াসিম বাড়ী ফেরার সময় নারায়ণপুর ক্লাবের সামনে কয়েকজন জোরপূর্বক ক্লাবের একটি ঘরে আটকে রেখে মারধর করে কাছে থাকা টাকা কেড়ে নেয়। ঘটনাটি মোবাইল ফোনে তার স্ত্রী খবর পেয়ে উপস্থিত হলে তাকেও মারধর স্বর্ণের চেইন কেড়ে নেওয়াসহ লাঞ্চিত করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়,এই চক্রটির অত্যাচারে বর্তমানে মানুষ অতিষ্ঠ। এদের বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)সেরাজুল হক জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
