মো:বনি ঝিনাইদহ জেলা প্রতিনিধি
করোনা সংক্রমণ ভয়াবহ রুপ নেওয়ায় সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ লকডাউনে খেটে খাওয়া মানুষ যখন অসহায়, ঘর বন্ধি ঠিক তখনি নিজস্ব অর্থ দিয়ে খাদ্য সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন ঝিনাইদহ ও হরিনাকুন্ড গণমানুষের নেতা, কর্মীদের হৃদয়ের স্পন্দন, গরীব দুখী মেহনতি মানুষের কষ্টে যার হৃদয়ে কষ্ট লাগে , সেই প্রানপ্রিয় ঝিনাইদহ, হরিণাকুন্ডুর নেতা মাননীয় সংসদ সদস্য জনাব তাহজীব আলম সিদ্দিকী সমি।করোনা কালীন সময়ে নিজের অর্থ দিয়ে প্রতিনিয়ত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে পাশে থাকছেন।
প্রতিদিনের ন্যায় আজ ঝিনাইদহের ৮ নং পৌরসভাধীন ও হরিণাকুন্ডু পৌরসভাধীন খাদ্য সামগ্রী বিতরণ করেন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে । নিজস্ব উদ্যোগে ব্যক্তিগত ১০০০ প্যাকেট খাদ্যসামগ্রী প্রদান করেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল- চাল ৮ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি,পেঁয়াজ ১ কেজি ,,১ লিটার তেল, ও লবণ ৫০০ গ্রাম।
শনিবার (৩১ জুলাই) হরিনাকুণ্ডু উপজেলার ক্রীড়া সংস্থার মাঠ, সহ শাখারিদহ ও জোড়াদহ এলাকায় সাংসদ তাহজীব আলম সিদ্দিকী সমি নিজ হাতে জনসাধারনের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন।
খাদ্য সামগ্রী বিতরণের সময়
উপস্থিত ছিলেন- হরিনাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী, থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, সহ হরিনাকুণ্ডু উপজেলার মেয়র মো. ফারুক হোসেন, সংসদ সদস্যের একান্ত সচিব মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. বজলুর রহমান, হরিনাকুণ্ডু উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগসহ সকল নেতৃবৃন্দসহ হরিনাকুণ্ডু উপজেলার বিভিন্ন খেটে খাওয়া মানুষ।
