রাজশাহী ব্যুরোঃদিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সমালোচিত সাংবাদিক আল আমিন সরকার কে দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১ আগষ্ট)সকালে ঐ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান হাওলাদার (জসিম) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,পত্রিকার নিয়মনীতি বহির্ভূত কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পত্রিকার দিনাজপুর জেলার ভ্রাম্যমান বিশেষ প্রতিনিধি মোঃআল আমিন সরকার কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। উল্লেখ্য যে, সাংবাদিক আল আমিন সরকার দীর্ঘ দিন ধরে হলুদ সাংবাদিকতা ও সাংবাদিকতার নীতি বিরোধী কাজে লিপ্ত রয়েছেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে পত্রিকা থেকে বহিষ্কার করা হয়। এব্যাপারে দৈনিক দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান হাওলাদার(জসিম) বলেন, পত্রিকার নীতি বিরোধী কাজে জড়িত থাকায় আল আমিন সরকার কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
Tags
আইন-আদালত