মোঃ নুর আলম ইসলাম(রাঙ্গা) চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি ::সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে আওয়ামিলীগ সভাপতি ও প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন আওয়ামী সেচ্ছাসেবকলীগ । কুড়িগ্রামের চিলমারীতে আওয়ামী সেচ্ছাসেবকলীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে পালন করা হয়।
উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মোঃ বিপ্লব রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান জনাব মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম,উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচুসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
সংগঠনের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো প্রথমে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তলন, বঙ্গবন্ধু ছবিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা,আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন। করোনা মহামারী থেকে রক্ষা পেতে দোয়া করেন এবং দেশবাসীর কাছে দোয়া চান। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে বলেন, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে না বলেন এবং বের হলে সবাইকে মাক্স পড়তে বলেন।
