স্টাফ রিপোর্টার
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর হাটে ১ হাজার টাকা দিয়ে ১টি কাঁঠাল বিক্রি করেছে এক ব্যবসায়ি।
জানা যায়, গত মঙ্গলবার ২৭জুলাই উপজেলার আড়ানী পৌরসভার হাটে ১ হাজার টাকায় ১টি কাঁঠাল বিক্রি করেছে তহিবুল ইসলাম নামের এক কাঁঠাল ব্যবসায়ী। ওই কাঁঠালের ওজন ৬০ কেজি। ব্যবসায়ি রবিউল পৌরসভার কুশাবাড়িয়া গ্রামের ১নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলামের ছোট ভাই এবং মৃত: আফসের মন্ডলের ছেলে।
এদিকে এ বিষয়টির কথা ছড়িয়ে পড়লে হাটে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কাঁঠালটি দেখতে মঙ্গলবার হাটে কয়েক শ’ মানুষ ভিড় জমায়। কাঁঠাল ব্যবসায়ী রবিউল জানান, কাঁঠাল ১ হাজার টাকায় বিক্রির খবর ছড়িয়ে পড়লে হাটের আশ-পাশের লোকজন কাঁঠালটি দেখতে উৎসুক মানুষের ভীড় বাড়তে থাকে।
Tags
ব্যবসা