জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গত ২৬.১০.২০২১ তারিখ সন্ধ্যা ০৭.১০ ঘটিকায় রাণীশংকৈল থেকে ছেড়ে আসা ঢাকা গামী পাটগ্রাম এক্সপ্রেস ঢাকা মেট্রো ব ১৩-১৭৪৬ নামক নৈশ কোচটিতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা এলাকার নতুন বাজারের নেকমরদ হাইওয়ে ফিলিং স্টেশন এর সামনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন ঠাকুরগাঁও ডিবি পুলিশ ।
অভিযানে মশিবর রহমান(৩৫) নামে একজন মাদক ব্যবসায়িকে আটক করেন ডিবি পুলিশ ।এ সময় ধৃতের হেফাজত হতে সাদা রংয়ের বস্তায় রক্ষিত ১১১ (একশত এগার) বোতল মাদক দ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয় ।ধৃতের নিকট হতে পাওয়া মাদক দ্রব্য ফেন্সিডিল, বাসের টিকেট ও মোবাইল ফোন জব্দ করা হয়। জানা যায় মশিবুর রহমান(৩৫) হরিপুর উপজেলার মারাধার গ্রামের শুকুরদির ছেলে।,
এ বিষয়ে ডিবি এস আই নবিউল ইসলাম নবিন জানান,
ধৃত আসামি উক্ত মাদক দ্রব্য বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। এ সংক্রান্ত বিষয়ে বাদী হয়ে রাণীশংকৈল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন তিনি ।