বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর বাঘায় ফেন্সিডিল হেরোইন ও পিকআপসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। শনিবার (২৩ অক্টোবর) সকালে দশমিক ১০ গ্রাম হেরোইনসহ বাঘা পৌরসভার কলিগ্রাম এলাকা থেকে দুইজনকে আটক করে।আটককৃতরা হলেন,কলিগ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে রফিকুল ইসলাম ও অতিম কুমার।
শুক্রবার(২২ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে বেংগাড়ী শিমুলতলা এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও পিকআপসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- ফরিদপুরের দক্ষিন কাপাতুলা গ্রামের আবু তালেবের ছেলে পিকআপ চালক ইব্রাহীম হোসেন ও উপজেলার পদ্মার চরাঞ্চলের পলাশী ফতেপুর গ্রামের আব্দুস সালামের ছেলে স্বপন আহম্মেদ।নদী পথে ভারত থেকে আনা ফেন্সিডিলগুলো চাঁনপুর শিমুল তলারঘাট এলাকায় পিক আপে উঠাচ্ছিল। তবে ঘটনাস্থল থেকে কেশৈলে পালিয়ে গেছে আব্দুস সালাম।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, আটককৃতসহ পলাতক ১জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।