হাবিল উদ্দিন, বাঘা,রাজশাহী রাজশাহী র বাঘায় দুই হাজার পাঁচ পিচ ইয়াবাসহ মাদক দ্রব্য ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে বাঘা থানা পুলিশ।শুক্রবার (২৬ নভেম্বর)রাত আটটার দিকে বাঘা উপজেলার নারায়ণপুর বাজার সংলগ্ন ভাড়াটিয়া বাড়ী থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন,উপজেলার খাঁয়ের হাট গ্রামের মোহাম্মদ আলী আজগর ওরফে সাবান মোল্লার ছেলে ইমতিয়াজ ওরফে রাসেল মোল্লাহ্(২৫) ও তার স্ত্রী শান্তা(২২)।
থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম(বার) মহোদয় কর্তৃক ঘোষিত বিশেষ অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার (২৬ নভেম্বর) রাত আটটার দিকে বাঘা থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন সাজু'র দিকনির্দেশনায় এস আই তৈয়ব ও এএস আই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নারায়নপুর বাজার সংলগ্ন ভাড়াটিয়া বাড়ীতে অভিযান চালিয়ে দুই হাজার পাঁচ পিচ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেন।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন সাজু জানান,আটককৃতদের নামে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন। শনিবার(২৭নভেম্বর) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
Tags
আইন-আদালত