বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর বাঘায় তাইবা জাহান মিম(১৭) নামে এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে শনিবার(২ এপ্রিল) বিকেলে বাঘা পৌরসভার ছাতারী এলাকায় ঘটে এ ঘটনা।তাইবা জাহান মিম ছাতারী গ্রামের আব্দুস সালামের মেয়ে।
জানা গিয়েছে,শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘরের দরজা খোলা থাকায় পাশের বাড়ির চাচাতো বোন নাম ধরে ডাকতে ডাকতে ঘরের ভেতর ঢুকে মিম কে ঝুলে থাকা দেখে চিৎকার দিলে, আশেপাশের মানুষ দৌড়ে এসে তাড়াতাড়ি ওড়না কেটে মাটিতে নামিয়ে পানি ঢাললে কোন সাড়া শব্দ না পেয়ে দ্রুত বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন সাজু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরন করেছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
