বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃনাটোর লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলা বাড়ী গ্রামে বালক হাফিজিয়া মাদ্রাসার শভ উদ্বোধন করা হয়েছে।
গত শুক্রবার বাদ জুম্মা বেরিলা বাড়ী মাদ্রাসা সংলগ্গে এই বালক হাফেজিয়া মাদ্রাসার শুভ উদ্ধোধন করা হয়।
সাবেক শিক্ষক ও সাবেক চেয়ারম্যান ০৮ নং দুড়দুড়িয়া ইউনিয়ন মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুল ইসলাম,ক-অডেনিটোর আব্দুল্লাহসহ অত্র এলাকার জনসাধারণের উপস্থিতিতে এ বালক হাফেজিয়া মাদ্রসার শুভ উদ্বোধন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন,ম্যানেজিং কমিটির সদস্য,সুধীবৃন্দ, ও এলাকাবাসী।
পরিচালনা কমেটি সুত্রে জানা যায়,অত্র মাদ্রাসার কার্যক্রম আপাতত দাখিল মাদ্রাসা ও মসজিদে পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য জমি ক্রয় করার বিষয়টি প্রক্রিয়াধীন। সেখানে পাকা ঘর করে দেয়ার সম্মতি জ্ঞাপন করেছেন সভাপতি মোঃ আবুল কালাম আজাদ। এছাড়া সেখানে একটি কমিউনিটি সেষ্টার খোলার উদ্দ্যোগ গ্রহন করা হয়েছে। উক্ত উদ্বোধনর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের সবেক মেম্বার আব্দুল মতিনসহ এলাকার সর্বস্তরের জনসারণ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বেরিলা বাড়ী জামে মসজিদের পেশ ইমাম আবু উবায়দা।
Tags
ইসলাম

