বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর বাঘায় জ্বালানী তেলের কৃত্রিম সংকট তৈরী করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করতে না পারে এ বিষয়ে অভিযান করেন।সোমবার(৯ মে) দুপুরে উপজেলা প্রশাসন বাঘা সদরের বিভিন্ন দোকানে মনিটরিং করেন।
ঈদের কয়েকদিন আগে থেকেই বিভিন্ন স্থানে জ্বালানী তেলের চাহিদার চেয়ে আমদানি কম থাকায় দোকানদাররা নিজে নিজেই দাম বাড়িয়ে দিয়েছেন বলে এমন অভিযোগ উঠেছে। কোন কোন দোকানদার প্রতি লিটারে ৫-১০ টাকা বেশি নিচ্ছেন।এতে পেট্রোল ব্যবহারকারীরা পড়েছেন বেকায়দায়। মনিটরিং অবস্থায় জ্বালানি তেল বিক্রেতাদের দোকানে মূল্য তালিকা টাঙানো এবং নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির বিষয়ে সাবধান করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, বর্তমান জ্বালানি তেলের কোন সংকট নেই। সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে কোন দোকানদার অতিরিক্ত দাম নিতে পারবে না। কোনো জ্বালানি তেলের দোকানে যদি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে তাহলে প্রশাসনকে জানান।
Tags
ব্যবসা
