বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। বৃহষ্প্রতিবার(২১ মে) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি,বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক,সমাজ সেবা কর্মকর্তা মাসুদ রানা,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার,বাঘা প্রেসক্লাবের আহবায়ক আঃ লতিফ মিক্রা,বাঘা পদ্মা প্রেস ক্লাবের সভাপতি হাবিল উদ্দিন,বাঘা উপজেলা প্রেসক্লাভের সভাপতি আবুল হাশেম,বাঘা রিপোর্টার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার,বাঘা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ ও তিনটি এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা।
বাঘা উপজেলা সমন্বয়ক পরিতোষ কুমার তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন।
