চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃআট বছর পেরিয়ে নয় বছরে পর্দাপন করেছে দেশের অন্যতম জাতীয় পত্রিকা দৈনিক মতপ্রকাশ।এ উপলক্ষে শুক্রবার (৩ রা জুন) সকালে এক রেস্টুরেন্টে কেক কাটা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ অনিক দেওয়ানের সৌজন্যে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর মডেল থানার ওসি তদন্ত মাহফুজুল রহমান,চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল হাকিম,জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার বিশেষ প্রতিনিধি রুবেল আলী,জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান, এশিয়ান টিভির প্রতিনিধি ফয়সাল আজম আপু,দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার প্রতিনিধি ইমাম হাসান জুয়েল, ঢাকা পোস্ট প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আলোকিত পত্রিকার বিশেষ প্রতিনিধি রাসেল, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ পৌর শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা, স্থানীয় পত্রিকা দৈনিক গৌড় বাংলা স্টাফ রিপোর্টার দুলালসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় অতিথিরা জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার আগামীদিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
