বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর বাঘা উপজেলাতে কঠোর বিধি নিষেধের চতুর্থ দিন রবিবার (৪ জুন) স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতে ০২ জন দোকান ব্যবসায়ীর অর্থদন্ড করা হয়।
বাঘা বাজার,নারায়নপুর বাজার,সড়কঘাট,পাকুড়িয়া বাজার,পানিকুমড়া,কিশোরপুর,মনিগ্রাম,বিনোদপুর বাজারসহ আশেপার্শে এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ০২ টি মামলায় ০২ জন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কঠোর লকডাউনে দোকান ব্যবসা খোলা রাখার জন্য,তাদের সাথে কথা বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করেন । বাঘা বাজারে এস কে জুয়েলারি দোকানে ১০ হাজার ও বিনোদপুর বাজারের ইলেক্ট্রনিক দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতান চামেলী রিপোটার্স ক্লাব এর সাংবাদিক কে বলেন, লকডাউনের উপজেলা প্রশাসন এর পাশাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনায় অব্যাহত রেখেছে।
