বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় তুলনামূলক ভাবে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ বিধি না মেনে এবং সরকারি নির্দেশনা উপেক্ষা করে আড়ানী পৌর হাটে ব্যবসায়ীরা দোকান বসিয়ে কেনা-বেচা করছিল। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চবিদ্যালয় মঠে স্থানান্তরের নির্দেশ দেয়া হয় সকল ব্যবসায়ীদের।
আড়ানী পৌর বাজার সমিতির সভাপতি একরামুল হক জানান, আড়ানী পৌরহাট স্থানান্তর করে আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয় মঠে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন, এখনই উচ্চ বিদ্যালয় মাঠে ব্যবসায়ীরা দোকান বসিয়ে কেনা-বেচা করবেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন জানান, করোনা কালিন সময় সরকারি নির্দেশ উপেক্ষা করে আড়ানী পৌরহাটে ব্যবসায়ীরা দোকান বসিয়ে বেচা-কেনা করছিল। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চবিদ্যালয় মাঠে স্থানান্তরের নির্দেশ দিয়ে তাদের উঠিয়ে দেয়া হয়েছে।
