বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী পক্ষ হতে বাঘার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ- উল আযহা 'র শুভেচ্ছা জানিয়েছেন ।
সাবেক মেয়র আক্কাছ আলী বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের ফলে এ বছর ভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে ঈদুল আযহা উদযাপিত হতে যাচ্ছে। নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ জনস্বার্থে স্থ্যাস্থ বিধি মেনে চলতে হবে সবাইকে।
আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রোত হওয়াই কোরবানির মর্মবাণী। কোরবানির শিক্ষা মনে ধারন করে মানবকল্যানে নিজেকে উৎসর্গ করা আমদের পুরো মুসলিমদের কর্তব্য। ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। সকল মানুষকে সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল আযহার শিক্ষার প্রতিফলন হোক এই কামনা করছি।
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বাঘা পৌরসভা-সহ দেশের সকল ধর্মপ্রান মুসলমান সর্বস্তরের জনগণকে জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা ও ঈদ মোবারক।
