বাঘা উপজেলারাজশাহীঃ রাজশাহীর বাঘায় স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলমের বাবা-মা এর করোনা রোগ থেকে দ্রুত আরগ্যের জন্য মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুন) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা প্রদান করলে প্রতিমন্ত্রীর বাবা-মা উভয়ের করোনা রিপোর্ট পজেটিভ আসে। শুক্রবার (১১ জুন) পবিত্র জুম্মার নামাজ শেষে বাঘার বিভিন্ন মসজিদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলমের বাবা-মা এর দ্রুত সুস্থতা কামনায় মুসল্লীরা মোনাজাত করেন। আড়ানী পৌর মেয়র মুক্তার আলীর উদ্দোগে আড়ানী পৌরসভার সকল মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এদিকে পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম সরকারের উদ্দোগে ইউনিয়নটির সকল মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে দোয়া করা হয়। এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাবা-মা এর দ্রুত সুস্থতা কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এর আগে বুধবার (৯ জুন) দুপুরে রামেক হাসপাতালের রিপোটে তাঁদের করোনা পজিটিভ হওয়ার খবর পেয়ে বাদ মাগরিব বাঘা উপজেলা আওয়ামী লীগের উদ্দোগে স্থানীয় দলীয় কার্যালয়ে তাঁদের আরগ্য কমানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন এবং সিরাজুল ইসলাম মুন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, উপজেলা আ’লীগের অন্যতম সদস্য মাসুদ রানা তিলু, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সোহানুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।
মোনাজাত শেষে মুসল্লীরা জানান, করোনার প্রথম দফায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব শাহরিয়ার আলম তিনি নিজে করোনায় আক্রান্ত হয়ে ছিলেন। বর্তমানে দ্বিতীয় ঢেউয়ে এসে তাঁর পিতা-মাতা করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা সৃষ্টি কর্তার নিকট প্রার্থনা করি আল্লাহপাক যেনো তাদের সহ করোনায় আক্রান্ত সকলকে হেফাজত করেন এবং দ্রুত সুস্থতা দান করেন।
