লালপুর ( নাটোর ) প্রতিনিধি:
মারাত্বক ব্যাধিতে আক্রান্ত নাটোরের লালপুরের মো. আরিফুল ইসলাম (৪২) বাঁচতে চায়। চিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের সহায়তা চায় তার পরিবার। আরিফুল ইসলাম লালপুর উপজেলার ঈশ্বাপাড়া গ্রামের মো. আব্দুস সালামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম একটি বেসরকারী কোম্পানীতে চাকুরী করতেন বিগত ১৫ বছর ধরে দূরারোগ্যব্যাধীতে ভুগছেন। তিনি বলেন অসুস্থতা প্রথম দিকে জ্বর হয় এবং ১৪/১৫ দিন চিকিৎসার পর জ্বর চলে যায়। কিন্ত সে উঠে চলাফিরা করতে পারেনা।
এমতাবস্থায় স্থানীয় ডাক্তারের পরামর্শে তাকে লালপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে সাধারণ জ্বর হলে এমন হয় বলে ওষুধ লিখে দেয়। ৪/৫ মাস চিকিৎসা নিয়ে ঠিক হয়না। পরে আত্মীয়স্বজন রাজশাহী অথবা ঢাকাতে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেন। এবং তার পিতার জমি বন্ধক রেখে রাজশাহীতে নিউরোলজী ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তরের কাছে নিয়ে অনেক গুলো পরীক্ষা নিরিক্ষা করে এবং রিপোর্ট অনুযায়ী চিকিৎসা করেন। এক বছর খানেক চিকিৎসাতেও কোন রোগ পরিবর্তন হয়নি বরং বেড়েছে।এক পর্যায়ে তিনিও ঢাকাতে রেফার্ড করেন। ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, সেখানে আবার বিভিন্ন টেস্ট করে ১/৩ মাস ভর্তি করে চিকিৎসা প্রদান করে। এভাবে বেশ কয়েক বছর চিকিৎসা গ্রহণ করে এ যাবত পর্যন্ত কোন ডাক্তার তাকে কোন রোগ নির্ণয় করতে পারেন নাই। তার অসহায় দরিদ্র বাবার জমি বিক্রি করে চিকিৎসা করেছেন। তার বাবর বয়স বৃদ্ধির সাথে শরীরের অবস্থা খারাপের দিকে ধাবিত হচ্ছে। আরিফুল ইসলাম শারীরিক অবস্থা দিন দিন ভীষন খারাপের দিকে যাচ্ছে। তাকে উন্নত চিকিৎসা করানোর জন্য অনেক টাকার প্রয়োজন।
মো. আরিফুল ইসলাম আরও বলেন, আমি অত্যান্ত অসহায় পরিবারে সন্তার আমাদের পরিবারে যা কিছু ছিলো সব ব্যয় করা হয়েছে। এখন অর্থ সংকটে বাবার চিকিৎসা করতে হিমশিম খেতে হচ্ছে, মানবিকতার দৃষ্টিতে এবং আপনাদের এক জন ভাই হিসাবে যায় যার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করলে আমার চিকিৎসা করা যেতে পারে। আমি সমাজের মানবিক ও বিত্তশালীদের প্রতি অনুরোধ করবো আপনাদের সমান্য সহযোগিতায় হয়তো আবার আমার জীবন বেঁচে যেতে পারে।
সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ আরিফুল ইসলাম বিকাশ নন্বর ০১৭৪০-৯৯৯৬৪৪ পার্সোনাল এবং বাংলাদেশ ইসলামী ব্যাংক লিঃ নন্বর ২০৫০১৮৪০২০১১৪৭৬০১। গ্রাম ঈশ্বরপাড়া, ডাক গোপালপুর,উপজেলা লালপুর, জেলা নটোর।
