মোঃ বনি ,ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পুটিয়া গ্রামে নামাজে ইকামত দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়।
এ সংঘর্ষে মোদাচ্ছের হোসেন মোল্লা (৫৫) নামের এক কৃষক নিহত হয় । এসময় আহত হয়েছে আরও ৫ জন।
শুক্রবার (৩০ জুলাই) সকালে পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত মোদাচ্ছের হোসেন পুটিয়া গ্রামের মৃত শুকুর মোল্লার ছেলে।
নিহতের চাচাতো ভাই সোহাগ জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের জাফর হোসেন ও মিলন হোসেন সমর্থকদের মাঝে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধায় মাগরিবের নামাজে ইকামত দেওয়ার সময় ওই গ্রামের মসজিদে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোদাচ্ছেরসহ বেশ কয়েক জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোদাচ্ছেরকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) হক জানান,এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।ঘটনার সাথে জড়িত দের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
