বাঘা(রাজশাহী)প্রতিনিধি:সারাদেশে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় সরকার ১লা জুলাই থেকে ৭জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে।তার পরেও অনেকে ব্যবসায়ী এই নির্দেশ মানছেন না। এ কারনে বৃহস্পতিবার ১লা জুলাই বাঘা উপজেলার মনিগ্রাম বাজার, বাঘা উপজেলা সদর ও চন্ডিপুর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত এর পক্ষ থেকে অভিযান চালানো হয়।এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জন ব্যবসায়ীকে ১০ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন।
বাঘা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন জানান, সরকারি নির্দেশ উপেক্ষা করে ব্যবসায়ীদের দোকান খোলা দেখে তিনি তাদের সাথে কথা বলেন এবং ৯ জন ব্যবসায়ীর নিকট ১০ হাজার ৯০০ টাকা জরিমানা করেন।
Tags
আইন-আদালত