হাবিল উদ্দিনঃরাজশাহী জেলার বাঘা উপজেলার ৭নং চকরাজাপুর ইউনিয়ন পরিষদের,(সংরক্ষিত মহিলা আসন)৭,৮,৯ নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনে মহিলা মেম্বার প্রার্থী হতে চাই রুনিয়া খাতুন (রুবি)।তিনি সৎ, যোগ্য, নির্ভীক , গরীব দুঃখী মেহনতী মানুষের বন্ধু। যাকে সর্বদা বিপদে আপদে পাশে পায় তার এলাকার জনগন।
রুনিয়া খাতুন(রুবি)বাঘা উপজেলা ৭নং চকরাজাপুর ইউনিয়নের লক্ষীনগর চরের কাজী হযরত আলী বিশ্বাসের মেয়ে ও সাইবা টেক্সটাইলের গ্রাফিকস চিপ ডিজাইনার মনিরুল ইসলামের সহধর্মিনী। চকরাজাপুর ইউনিয়নের ৭,৮,৯ নং সংরক্ষিত আসনের মহিলা মেম্বার পদপ্রার্থী।
তিনি মহামারী করোনাকালীন ও এবারের দীর্ঘ মেয়াদী বন্যার সময়েও থেমে থাকেনি।সাধ্যমত চেষ্টা করেছেন মানুষের পাশে দাঁড়ানোর। নিজস্ব অর্থায়নে, প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে দিয়েছেন, গরীব দুঃখী মেহনতী মানুষের বাড়িতে বাড়িতে।মহিলা মেম্বার পদপ্রার্থী রুনিয়া খাতুন(রুবি) সাথে এই প্রতিবেদকের কথা হলে তিনি জানান, এর আগেও তিনি ১বার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন করেছেন, ভোট কারচুপি করে তাকে জিততে দেয়নি, এবারও তাকে নানা ভয়ভীতি, হুমকি ধামকি মধ্য দিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় গনসংযোগ চালিয়ে যাচ্ছে।
আসন্ন ৭ নং চকরাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিলা সংরক্ষিত আসনে প্রার্থী হবেন , তিনি নির্বাচিত হলে,৭,৮,৯ নং ওয়ার্ডবাসীর উন্নয়নে কাজ করবেন বলে জানান। বিশেষ করে প্রতিবন্ধী, বিধবা নারী, অসহায় বয়স্ক মানুষের দিকে বিশেষ দৃষ্টি দিবেন এবং, এলাকার অসহায় মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করবেন বলে জানান।
আগামী ২৩ শে ডিসেম্বর আসন্ন ৭ নং চকরাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে,৭,৮,৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে তিনি এলাকার সর্বস্তরের জনসাধারণের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।