রাজশাহীর বাঘায় অতিদরিদ্র,অসহায়, পথশিশু,রিকশা চালক ও সাধারণ মানুষের মাঝে ইফতারী পরিবেশন করান স্বেচ্ছাসেবী সংগঠন বানিয়াপাড়া মানবিক সংস্থা।
শুক্রবার (১৫ এপ্রিল) বানিয়াপাড়া গ্রামে অতিদরিদ্র,অসহায়,পথশিশু ও সাধারণ মানুষের মাঝে এই ইফতার সমগ্রি বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বক্তন্য রাখেন, সংগঠনের পধান উপদেষ্টা শিক্ষক সাংবাদিক মোহাঃ আসলাম আলী,পরিচালক আলহেরা ক্যাডেট একাডেমির রিচালক মোঃ আব্দুল গাফফার,মোঃ শরিফুল ইসলাম,অন্যতম সদস্য বাবুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বাঘা পৌরসভার ০৮ নম্বর কাউন্সিল আকরাম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মান্নাফ,অর্থ সম্পাদক আব্দুল কাদের নাহিদ, শিক্ষক আব্দুল হামিদ বাঘা মহিলা বাণিজ্যিক কলেজ ও ভোকেশনাল। শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, শিক্ষক মোঃ আব্দুল খালেক, শিক্ষক মোঃ ফিরোজ আহাম্মেদ মোঃ আব্দুর রহমান প্রমুখ। উল্লেখ অসহায় অতিদরিদ্র,পথশিশু, ক্ষতিগ্রস্থ
সাধারণ মানুষ, রিকশাচালক, বৃদ্ধদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার পেয়ে তারা খুশি হন এবং স্বেচ্ছাসেবী সংগঠন বানিয়াপাড়া মানবিক সংস্থকে রমজানের এ মাসে এমন কর্মসূচির জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
