বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহী র বাঘায় এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন "বাঘা মানবিক সংস্থা"।
মঙ্গলবার(১৯ এপ্রিল)দুপুর সাড়ে বারটায় আব্দুল ওয়াহাব হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এতিম শিক্ষার্থীদের মাঝে ২৫কেজি চাল,২লিটার তৈল,২কেজি আলু,খেজুর ১কেজি,৩ কেজি পেঁয়াজ,৫০০গ্রাম রসুন,১কেজি লবণ,১কেজি চিনি,১কেজি ডাল এবং ছেলেদের জন্য লুঙ্গি\শার্ট\পাঞ্জাবী \পায়জামা, জুতা ও মেয়েদের জন্য ফ্রক ও উড়না, জুতা বিতরণ করেন।
এর উদ্যোগে বাঘায় ১১ জন এতিম শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় yetim orphanfoundatiom প্রকল্প পরিচালক ও সাধারণ সম্পাদক স্থানীয় "বাঘা মানবিক সংস্থা" সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tags
ইসলাম

