বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর বাঘায় বিশ্ব মা দিবস উপলক্ষে রবিবার (৮ই মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা অনুষ্ঠিত হয়।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)সাজ্জাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরীন আক্তার, সমাজ সেবা অফিসার নাফিস শরিফ, পল্লী উন্নয়ন অফিসার ইমরান আলী।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ৮মে বিশ্বব্যাপী মা’ দিবস পালিত হচ্ছে । ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক ভাবে মে মাসের দ্বিতীয় রবিবারে মা’দের জন্য উৎসর্গ করে এই দিবসটি পালন শুরু হয়। আমরা অনেক পথ পাড়ি দিয়ে এসেছি। সামনে আরো অনেক পথ বাঁকি রয়েছে। আমাদের সরকার নারীদের কর্মমুখি করতে নানা রকম প্রশিক্ষনের ব্যবস্থা করেছেন। এসব প্রশিক্ষনের মাধ্যমে নারীরা পূর্বের যে কোন সময়ের চেয়ে এখন সাবলম্বী । তিনি বলেন, আপনারা জেনে খুশি হবেন, অর্থনৈতিক দিক থেকে সারা বিশ্বে বাংলাদেশের নারীরা দশম স্থান অধিকার করেছে। তাঁর মতে, নারীদের ক্ষমতায়ায়নে বর্তমান সরকার যে অগ্রাধিকার দিয়েছেন তা প্রশংসনীয়।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে নানা বিষয়ে প্রশিক্ষনরত প্রায় শতাধিক নারী।

