রাজশাহী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৭ রাজশাহী - ৬ (চারঘাট বাঘা) আসনে বিপুল ভোটে ৪র্থ বার বিজয়ী হওয়ায় আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব শাহরিয়ার আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ।
সোমবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় বাঘা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে নব নির্বাচিত এ সংসদ সদস্যকে পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুর রহমান ও যুগ্ন আহবায়ক সামিউল আলম নয়ন সরকারের নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
এসময় আলহাজ্ব শাহরিয়ার আলম হাসি মুখে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বাচনে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাকে নির্বাচিত করায় পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী,ভোটাসহ সকলকে ধন্যবাদ জানান।
অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন,পাকুড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সম্পাদক মজিবর রহমান,কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য উম্মত আলী, ডাবলু, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য পিপুল, হাফেজ মোঃ এনামুল, সুজন,শফিসহ পাকুড়িয়া ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী বৃন্দ্র।
উল্লেখ্যঃ শনিবার অনুষ্ঠিত নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ২৭ হাজার ৩শত ২১ ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম এমপি। তিনবারের এমপি ১ লক্ষ ১ হাজার ৫শত ৯৯ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ছিলেন সাবেক এমপি রাহেনুল হক, কাঁচি প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৭৪ হাজার ২শ ৭৮।
