পাবনা জেলা সংবাদদদাতাঃ পাবনার সাঁথিয়ায় জুম্মার নামাজে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন'র ইমামতিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে ব্যাপক সহিংসতার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে মসজিদের ভিতরেই উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলেও সাঁথিয়া থানা পুলিশের কঠোর অবস্থানের কারণে তেমন কোন হতাহতের ঘটনা ঘটে নি।এমনকি ঘটনার পর থেকে এখন পর্যন্ত থানা এলাকায় কোন ধরণের বিশৃঙ্খলা ঘটতে দেয় নি সাঁথিয়া থানা পুলিশ।উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাঁথিয়ার সচেতন মহলের প্রশংসায় ভাসছেন ওসি আনিসুর রহমানের নেতৃত্বাধীন সাঁথিয়া
সাঁথিয়া পৌরসভাধীন আফতাবনগর- ছেছানিয়া এলাকার কয়েকজন সচেতন নাগরিক বলেন, ঘটনার সময় উভয়পক্ষ (বিএনপি ও জামায়াত) 'র নেতাকর্মীরা যখন উত্তেজিত। বিভিন্ন পক্ষ থেকে যখন উস্কানি দেওয়া হচ্ছিল তখন পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে সাঁথিয়া থানা পুলিশ। ঘটনার সময় পুলিশ যদি এমন ভুমিকা না রাখতো তাহলে খুন, অগ্নিসংযোগ, গাড়ী ভাঙ্গচুর এমনকি সংসদ সদস্য শারিরিক ভাবে লাঞ্ছিত হওয়ার মত ঘটনা ঘটতে পারতো।এমন প্রশংসনীয় ভুমিকার জন্য সাঁথিয়া থানা পুলিশকে বিশেষ ভাবে কৃতঙ্গতা জানান তারা।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সেবক। দেশের জনগণের জানমাল রক্ষা করা আমাদের নৈতিক দ্বায়িত, আমরা যথাযথ ভাবে দ্বায়িত পালন করায় বড় ধরণের ক্ষয়ক্ষতি হয় নি। আইন শৃঙ্খলা পরিবেশ সম্মুনত রাখতে এভাবেই আমরা কাজ করে যেতে চাই
