নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল (বিএনআরপি)-এর রাজশাহী জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে রাজশাহীর বাঘা উপজেলার কৃতী সন্তান রুবেল বিশ্বাস-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদিত ১০ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে মোমিনুল ইসলাম ডলারকে আহ্বায়ক এবং কবেল বিশ্বাসকে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় এই সংগঠককে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়ায় বাঘা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, রুবেল বিশ্বাসের নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় রাজশাহী জেলায় বিএনপির কার্যক্রম আরও গতিশীল হবে।
নবগঠিত আহ্বায়ক কমিটি শিগগিরই জেলার সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
