টাংগাইল জেলা প্রতিনিধিঃটাংগাইল জেলার সখীপুর উপজেলায় আজ শুক্রবার সকালে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে সখীপুর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানী ভাতগড়া এলাকায়।
এলাকাবাসী জানায়, আজ সকালে ইন্দারজানী ভাতগড়া গ্রামের ডি.এম সামাদের পোল্ট্রি ফার্মের পাশে একজন পুরুষের লাশ পড়ে থাকতে দেখে তারা স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান কে জানায়। পরে সখীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তি ওই এলাকার নয় বলে জানায় তারা। নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Tags
আইন-আদালত