বাঘা(রাজশাহী)প্রতনিধিঃরাজশাহীর বাঘায় পাঁচ মামলার আসামী জিল্লু সরদারকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় শুক্রবার (২৫ জুন) সকালে তাকে আটক করা হয়।
জানা যায়, সে আড়ানী পৌর সভার সাবেক কাউন্সিলর এবং আড়ানী পৌর এলাকার গৌচর গ্রামের মৃত মোজাহার সরদারের ছেলে।
গোচর গ্রামে একটি মারামারি মামলায় ২ নং আসামী হন তিনি। এ মামলায় অন্যরা জামিন নিলেও জিল্লু সরদার আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। এই ওয়ারেন্ট নিয়ে শুক্রবার বাঘার থানার উপ-পরিদর্শক (এস.আই) শাহআলম সকাল সাড়ে-১১ টার দিকে আড়ানী বাজার থেকে তাকে আটক করে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, তার নামে আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হওয়ায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Tags
আইন-আদালত
