বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার ৪ নম্বর মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মামুন আলী শিবলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
মামুন আলী শিবলু মনিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বাঘা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আকবর আলীর ছোট ভাই।
অসুস্থতার পর তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য ইউনিয়নবাসী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।
তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
মামুন আলী শিবলুর দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
Tags
চিকিৎসা
