নিজস্ব প্রতিবেদকঃ-
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, রাজশাহী মহানগর মতিহার থানা উত্তর ছাত্রদলসহ বিএনপি দলের অঙ্গ সহযোগী সংগঠনের দলের নেতৃবৃন্দ'রা পাড়া মহল্লার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল পালিত হয়।
আয়োজন সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম পাখি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী মহানগর মতিহার থানা উত্তর ছাত্র দলের উদ্যোগে আজ শুক্রবার পবিত্র জুম্মা মোবারক বাইতুল হামদ, জামে মসজিদে নামাজ শেষে খতমে কোরআন, মিলাদ দোয়া ও মাহফিলের আয়োজনের সার্বিক পরিচালনা করেন মতিহার থানা উত্তর ছাত্রদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা-সহ অঙ্গ সহযোগী সংগঠন দলের নেতাকর্মী'রা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী জ্যাকি বক্তব্যে বলেন অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বশত ভিত্তিহীন মিথ্যা মামলায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রায় দীর্ঘ তিন বছর ধরে নির্জন কারাগারে ও দেশের জনগণ কাছ থেকে দূরে রাখা হয়েছে। আমাদের নেত্রী দীর্ঘদিন ধরে কারাগারে থাকায় বিভিন্ন ধরণের শারীরিক রোগে আক্রান্ত হয়ে পড়ে। এমনই অবস্থায় এই অবৈধ সরকার, বিএনপির চেয়ারম্যান চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে কোন সুচিকিৎসার ব্যবস্থা করতে দেননি, আমরা বর্তমান সরকারকে দেশনেত্রীর যথার্থ সুচিকিৎসার ব্যাপারে মানবিক হওয়ার আহবান জানাই এবং সর্বসাধারণের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন নগরের মতিহার থানা উত্তর ছাত্র দলের নেতাকর্মী'রা।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফামিন মুর্তুজা বলেন বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ, ওনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহানগরের মতিহার থানা উত্তর ছাত্র দলের সদস্য সচিব মোঃ সোহেল রানা'র সার্বিক দিকনির্দেশনায় আজ শুক্রবার বাইতুল হামদ, জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোঃ খন্দকার মাকসুদুর রহমান সৌরভ বক্তব্যে বলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের দোয়া ও ভালোবাসায় দ্রুত সুস্থ হয়ে ইঠবেন (ইনশাআল্লাহ)।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহবায়ক,মোঃ শাখিলুর রহমান সোহাগ,মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক,মোঃ তরিকুল ইসলাম কনক,আরও উপস্থিত ছিলেন মতিহার থানা উত্তর যুবদল এর, অন্যতম যুগ্ন আহবায়ক সাবেক
মোঃ জয়নাল ইসলাম ও যুব নেতা সাগর,মইফুল রনি,লিটন,শামিম,আজাদ,বাবু রনি.রজব,টনি,সালমান,মারুফ,সাগর'সহ বিএনপির দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী'রা মহানগর মতিহার থানা উত্তর জামে মসজিদে মিলাদ মাহফিল শেষে দেশনেত্রীর সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মুনাজাত করেন মসজিদের পেশ ঈমাম।