বাঘা (রাজশাহী)প্রতিনিধিঃ চতুর্থ ধাপে রাজশাহীর বাঘা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর।আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেয়েছেন চেয়ারম্যান পদে বিগত নির্বাচনে চেয়ারম্যান পদের দলীয় গতবারের ৩ প্রার্থী।মনোনীত প্রার্থীরা হলেন- উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিক বাউসা ইউনিয়নে মনোনীত,আড়ানি ইউনিয়ন আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক এবং চকরাজাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ডিএম বাবুল মনোয়ার।
গত ২০১৬ সালের ৪জুন অনুষ্ঠিত নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে চকরাজাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন আজিজুল আযম। সেই নির্বাচনে আ’লীগ দলীয় প্রার্থী ডিএম বাবুল মনোয়ার পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আজিজুল আযম।
অপরদিকে বাউসা ও আড়ানি ইউনিয়নে বিএনপির দলীয় প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন শফিকুর রহমান শফিক ও রফিকুল ইসলাম রফিক।
নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৫ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই ২৯ নভেম্বর, আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর, প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোট গ্রহন ২৩ ডিসেম্বর।
Tags
রাজনীতি