বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহী র বাঘায় ছাগলে ক্ষেতের পাট খাওয়ায়কে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটেছে।বৃহষ্প্রতিবার(১৪ এপ্রিল) বিকেল ৫টির দিকে বাউসা ইউপি'র পীরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় উভয় পক্ষের সাতজন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,বৃহষ্প্রতিবার বিকেলে পাট ক্ষেতে আব্দুস সাত্তার মোল্লাহ ছেলে লিটন হোসেনের চারটি ছাগল ক্ষেতের পাট খেলে ক্ষেতে মালিক ইমরান হোসেন বাবু ছাগল গুলোকে ধাওয়া করে লিটনের বাড়ীতে নিয়ে আসলে কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটির এক পর্যায়ে ইমরান হোসেন বাবু কে হালকা-পাতলা মারপিট করে।পরবর্তীতে ইমরান হোসেন বাবু তার লোকজনসহ লাঠিসোটা নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিবেশ শান্ত হয়। উক্ত ঘটনায় ইমরান হোসেন বাবুসহ তার দুই ভাই গুরুতর আহত হয়।স্থানীয়রা আহত দুজনকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে কর্তব্যরত ডাক্তার রাজশাহী মেডিকেলে পাঠিয়ে দেয়।
অপরদিকে প্রতিপক্ষ লিটন হোসেনসহ তার চার ভাই বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।বর্তমানে দুই গ্রুপের লোকজনই বাঘা থানায় মামলা করার জন্য অবস্থান করছে।
Tags
আইন-আদালত
