স্টাফ রিপোর্টারঃরজশাহী রিপোর্টাস ইউনিটি (আরআরইউ) বাঘা উপজেলা শাখার সভাপতি,জাতীয় পার্টি বাঘা উপজেলা শাখার আহবায়ক,ও শিক্ষক মোঃ আতাহার আলী এর পিতা
বিশষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আজাহার আলী প্রাং ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার (২৪ ফেব্রুয়ারী) রাত ১২.১৫ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার আমোদপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী,তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিশষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আজাহার আলী প্রাং দির্ঘদিন ওই এলাকার সামাজিক প্রধানের দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তি জীবনে সে একজন সহজ,সরল, সদালাপি ও পরোপকারী মানুষ ছিলেন। এদিকে,তার মৃত্যুতে জাতীয় পার্টি ছাড়া স্থানীয় শিক্ষক,রাজনৈতিক,সমাজিক ও সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সকাল-১১ ঘটিকায় আমোদপুর নুরে মদিনা বালক হাফেজিয়া মাদ্রাসা প্রঙ্গণে মরহুমের নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
