শনিবার (২৩শে এপ্রিল) রাজশাহীর পবা উপজেলার কুপাকান্দির জিন্নাতউল্লাহ হাফিজিয়া মাদ্রাসার প্রায় অর্ধশত শিশুদের স্বাস্থ্যসম্মত ইফতার করানো হয় সেভিয়র ফাউন্ডেশন রাজশাহী ইউনিট এর পক্ষ থেকে।
সংগঠনটির নিজস্ব তত্ত্বাবধায়নে ও স্বেচ্ছাসেবীদের সহযোগীতায় আয়োজিত ইফতার মাহফিলে সেভিয়র ফাউন্ডেশন এর সভাপতি সরকার শাহীন মাহমুদ,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, নাটোর জেলা ইউনিটের সভাপতি নাসিম রাজ উপস্থিত ছিলেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মুজিবর রহমান (প্রধান শিক্ষক কুপাকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়),এতিম শিশুদের সাথে সেভিয়র ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠান উপ-কমিটির আহবায়ক স্মৃতি কমল মৌ, সমন্বয়ক এডভোকেট গোলাম হোসেন, যুগ্ম সমন্বয়ক তোজাম্মেল হক, নয়ন মাহমুদ, অনিক মাহমুদ, এডভোকেট মীর সাজ্জাদ, সদস্য এডভোকেট নাবীলা রেজভী,এডভোকেট নাফসানা আনজুম ঝিলিক,সাদিয়া আক্তার প্রমুখ।
ফাউন্ডেশনের সভাপতি সরকার শাহীন মাহমুদ বলেন, সেভিয়র ফাউন্ডেশন সবসময় অসহায়, এতিম ও দুস্থ মানুষদের পাশে থাকবে। করোনাকালীন সময়েও সেভিয়র ফাউন্ডেশন অসহায় ও করোনা সংক্রমিত মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে এসেছে। বিভিন্ন উৎসবে দুর্যোগে সেভিয়র ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা সবার জন্য নিবেদিত প্রাণ।
তিনি আরো বলেন, অনেক সময় দেখা যায় রমজানে মাদ্রাসার এতিম শিশুরা ভাল ও উন্নতমানের ইফতার করতে পারে না। তাই তাদের একদিন ভাল ইফতার করানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, দেশের বিভিন্ন জেলার তরুণরা সমাজ সেবামূলক এ সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন। “জাগ্রত অভিযাত্রী” স্লোগানকে ধারণ করে সমাজের হতদরিদ্র, এতিম, ছিন্নমূল, অসহায় মানুষদের সহায়তা করে যাচ্ছে সেভিয়র ফাউন্ডেশন।

