বাঘা (রাজশাহী) প্রতিনিধি :রাজশাহী জেলার বাঘা উপজেলায় গ্লোবাল অর্গানাইজেশন কর্তৃক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার(১৯ ই এপ্রিল) ১৭ই রমযান উপলক্ষে ব্লু বার্ড প্রিপারেটরী স্কুল প্রাঙ্গণে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো একটা শিশু জম্ম গ্রহন করলে সেই পরিবারে একটা করে গাছ দেওয়া।
ভবিষৎ পরিকল্পনা এই সংগঠনের বাংলাদেশ প্রতিটা উপজেলায় গ্লোবাল কমিউনিটি অর্গানাইজেশন (জিসিও ) এই সংগঠন তৈরি হবে পাশাপাশি মানুষকে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
উক্ত অনুষ্ঠানে আবু শাহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সোলাইমান হোসেন (শিক্ষক) শাহাজান সরকার, সাইফুল,রফিক ,আনোয়ার, নুর আমিন, মাসুদ এছাড়াও সংগঠনের কর্মীবৃন্দ।
এছাড়া এই সংগঠনের বাঘা উপজেলার নতুন কমিটির নিবার্চন করা হয়। আমিনুল ইসলাম ( সভাপতি), ইমরান আলী ( সহ সভাপতি), মাসুদ রানা ( সাধারণ সম্পাদক), শামিম আলী ( যুগ্ন সাধারণ সম্পাদক), শাহিনুর ইসলাম ( সাংগঠনিক সম্পাদক), জিহানুর রহমান ( কোষাধ্যক্ষ), সোহানুর রহমান ( দপ্তর সম্পাদক),আব্দুর রহমান ( সাধারণ সদস্য),ওজাহির বিন ওবাইয়দা।
